রাজ্য নির্বাচন নিয়ে দ্বন্দ্ব রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী
Updated : 06/23/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : রাজ্যপাল নবনিযুক্ত নির্বাচন কমিশনারের জয়েনিং রিপোর্ট সই না করে নবান্নে পাঠিয়ে দেন । পাটনা যাওয়ার পথে মুখ্যমন্ত্রী বলেন রাজীব কে সরানো অত সহজ হবেনা এটি সংবিধানের পদ শপথ নিতে হয় । অপরদিকে রাজ্যপাল বলেন দেখলাম রাজ্যের পঞ্চায়েত নির্বাচন নিয়ে কিছু জায়গায় হিংসা হচ্ছে সব জায়গায় নয় ।মানুষের রক্তের দায় কমিশন কে নিতে হবে ।
...
কেষ্টর চালেই বাজিমাৎ করলো মঙ্গলকোর্টের তৃণমূল
Updated : 06/22/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে মনোনয়ন জমার শেষ দিন ছাড়া ব্লক অফিস চত্বর ছিল শান্তিপূর্ণ ।মনোনয়ন পত্র তোলার সময় বিরোধীদের উপর নজর রাখ ছিল তৃণমূলের বাইক বাহিনী ,এর পরেই ফর্ম তুলে নিয়ে গেলেই সেই প্রার্থীর পাড়ায় ফোন করে জানিয়ে দেওয়া হচ্ছিলো খবর ,তার পরেই চলে নীরব সন্ত্রাস ।তার ফলে ওই ব্লকে ,তার ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বহু আসন জিতে যায় তৃণমূল ।
...
প্রতীক বিলির নির্দেশ দিলো হাইকোর্ট
Updated : 06/22/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : অভিযোগ ছিল মুর্শিদাবাদে বিডিও দফতরে ঢোকার আগে কংগ্রেস প্রার্থীদের বি-ফর্ম কেড়ে নিয়ে যায় তৃণমূল ।সেই ফর্ম জমা দেওয়ার দাবিতে মঙ্গলবার সারা রাত ধর্ণা দেন বিডিও অফিসের সামনে সভাপতি অধীর চৌধুরী ও তার সঙ্গীরা ।পাশাপাশি হাইকোর্টে অধীর বাবু অভিযোগ জানিয়েছিলেন ।বুধবার বিচারপতি অমৃতা সিংহ জেলা প্রশাসন কে ওই কংগ্রেস প্রার্থী দের বি ফর্ম নেওয়ার নির্দেশ দিলেন ।
...
আই এস এফ বিধায়ক কে নিরাপত্তা দিতে নির্দেশ কোর্টের
Updated : 06/21/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কলকাতা হাই কোর্টের বিচারপতি রাজশেখর মান্থা রাজ্যের আইএস এফের একমাত্র বিধায়ক নৌশাদ সিদ্ধিকী কে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেন এবং বলে দ্রুত তা কার্যকর করতে হবে ।নৌশাদ কোন স্তরের নিরাপত্তা পাবেন তা নির্ধারণ করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি ।
...
মনোয়ন প্রত্যাহারে এখনো শীর্ষে বিজেপি
Updated : 06/21/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল ছিল ত্রিস্তরীয় পঞ্চায়েতের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ,সোমবার রাত অব্দি যে খবর পাওয়া গিয়েছে তাতে জানা যাচ্ছে সর্বোচ্চ ৪৮৭১ টি মনোনয়ন প্রত্যাহার করেছে ।আজ বুধবার বেলার দিকে বোঝা যাবে মনোনয়ন প্রত্যাহারের পর কত গুলি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাচ্ছে কোন দল ।তৃণমূল প্রত্যাহার করেছে ১১০৭,সিপিএম -১০০৬ নির্দল -৬৭০ কংগ্রেস-৩৮৩।
...
মাত্র ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইলো রাজ্য
Updated : 06/21/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : শীর্ষ আদালতের রায় কে মর্যাদা দিতে ,রাজ্য নির্বাচন কমিশন জেলা পিছু এক কোম্পানি সেনা বাহিনী চেয়ে পাঠালো ।এক কোম্পানি মানে ৮০-১০০ জন সেনা ।ইতি মধ্যে কলকাতা হাই কোর্টে কমিশনের বিরুদ্ধে আদালত অবমাননা মামলা করেছে বিজেপি ও কংগ্রেস আজ তার শুনানি আছে ।বিরোধীদের বক্তব্য ২২ কোম্পানি চাওয়া মানে ,আইন বাঁচানো ও লোক বাঁচানোর পদক্ষেপ ।
...
ইডির ডাক উপেক্ষা করে দিল্লি গেলেন না মলয় ঘটক
Updated : 06/20/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক কে ১৯ সে জুন দিল্লি তে তলব করেছিলেন ইডি কয়লা পাচার কাণ্ডে জিজ্ঞেসাবাদের জন্য ।মলয় ঘটক তার আইনজীবী মারফত জানান আসন্ন পঞ্চায়েত ভোটে তিনি জেলায় জেলায় প্রচারে ব্যাস্ত ,তাই তিনি তদন্ত কারীদের সামনে বসছেন না ।হাই কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও তিন তিন বার মলয় ঘটক তদন্ত এড়ালেন ।
...
মনোনয়ন প্রত্যাহারের জন্য চলছে হামলা ও হুমকি
Updated : 06/20/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : রাজ্য জুড়ে বিরোধী প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার নিয়ে রাত বাড়লেই চলছে বাইক বাহিনীর তান্ডব ।কাউকে টাকার লোভ আবার কাউকে অর্থ দেখিয়ে মনোনয়ন প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হচ্ছে ।রাজ্য জুড়ে বিরোধীদের এমন ই অভিযোগ । এই হামলার মুখে পরে পূর্ব বর্ধমানের কাটোয়া ও পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা তে বিরোধীরা এক জোট হয়ে প্রতিরোধ করছে ।
...
ছাকনি ফেলা তত্ব মানতে চান না রাজ্যপাল
Updated : 06/20/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : পশ্চিমবঙ্গের রাজ্যপাল কৌশলী ভাবে ৩৫৫/৩৫৬ ধারার প্রশ্ন এড়িয়ে জানান রাজ্যের হিংসা ও সন্ত্রাসের অভিযোগের ক্ষেত্রে তিনি ছাকনি তে ফেলা তত্ব জানতে চান না ।তিনি চান নিজে সরেজমিনে এলাকা পরিদর্শন করে তথ্য নিতে ।রাজভবনে পিস্ রুম খোলার ব্যাপারে তার বক্তব্য ।সাধারণ মানুষ ও রাজ্য সরকারের মধ্যে সেতুর কাজ করবে এই পিস্ রুম ,শান্তি ফিরতেই পিস্ রুম স্বাবাভিক ভাবে বন্ধ হয়ে যাবে ।
...
রাজ্য প্রতিষ্টা দিবস নিয়ে রাজনীতি
Updated : 06/20/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আজকে রাজ্যের রাজ্যপাল কে আজ পশ্চিমবঙ্গ প্রতিষ্টা দিবস পালন না করতে অনুরোধ ।তিনি বলেন "বিধানসভার কোনোরকম সম্মতি ছাড়া ,দিবস কি ভাবে স্থির করা হলো ,রাজ্যপালের তরফে নবান্ন কে ৭ জুন কেন্দ্রীয়
সরকারের একটি নির্দেশ নামা পাঠানো হয় তাতে সারা দেশ জুড়ে পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠা দিবস পালনের নির্দেশ আছে "।
...
ফিরতে চলেছে আংশিক নৈশ বাস পরিষেবা
Updated : 06/19/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : রাজ্য পরিবহন দফতর সূত্রের খবর আপাতত রাত ১২ টা তে নেতাজি সুভাষ চন্দ্র বসু বিমানবন্দর থেকে অন্তিম বাস ছাড়বে হাওড়ার অভিমুখে । যাত্রী চাহিদা দেখে ভবিষ্যতে বাড়ানো হতে পারে এই পরিষেবা । রাতের উড়ানে কলকাতা বিমানবন্দরে নেমে এই ব্যবস্থার কথা কড়া হয়েছে । পাশাপাশি ভি ১ রুটে রাত ১০ টা নাগাদ একটি বিমানবন্দর থেকে টলিগঞ্জ যাবে লেকটাউন ইএম বাইপাস ও রাশবিহারী হয়ে ।
...
ইস্ট ওয়েস্ট মেট্রো তে নতুন দায়িত্বে আসলেন ভিকে শ্রীবাস্তব
Updated : 06/19/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কলকাতা মেট্রোর প্রিন্সিপাল চিফ ইঞ্জিনিয়ার,ভিকে শ্রীবাস্তব যোগ দিলেন ইস্ট ওয়েস্ট মেট্রোর নতুন ম্যানেজিং ডিরেক্টর হিসাবে । ইস্টওয়েস্ট মেট্রো তৈরি করছে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড । ১৯৮৬ সালে শ্রীবাস্তব রেলওয়ে ইঞ্জিনিয়ারিং সার্ভিসে যোগ দেন ।তার আগে উত্তর পূর্ব রেল ,পূর্ব মধ্য রেল ও দক্ষিণ পূর্ব রেলের একাধিক দায়িত্বে ছিলেন ।
...
অনেক দিনের আকাঙ্খিত বর্ষা নামলো
Updated : 06/19/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আবহাওয়া অফিস অনেক অনুমান করেছিল দক্ষিণ বঙ্গে বর্ষা আসতে পারে ১৮-২০ জুনের মধ্যে ।তবে এটা বেশিক্ষণ স্থায়ী হলো না ।আকাশের মুখ ভার ,সূর্যি দেবের দেখা নেই ।হয়তো বা দিনে আরও কয়েক দফা বৃষ্টি হতে পারে কচি কাঁচারা বৃষ্টির মধ্যে স্কুলে এটাও দেখা গেলো ।
...
ভোটে কেন্দ্রীয় বাহিনী যাবে সেই মতে প্রস্তুতি শুরু লাল বাজারে
Updated : 06/18/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী থাকবে কিনা সেই নিয়ে ধোঁয়াশার মধ্যে লাল বাজার ,তবে ইতিমধ্যে তারা কলকাতার প্রতিটি ট্রাফিক গার্ড কে ভোটে প্রস্তুত থাকার জন্য নির্দেশ দিয়েছে এবং কোণ ট্রাফিক গার্ড থেকে কত সংখ্যক সার্জেন্ট ,এস আই এবং কনস্টেবল কে ভোটের কাজে পাঠানো হবে তাদের সংখ্যাও জানিয়ে দেওয়া হয়েছে । জানা যাচ্ছে ভোটের কাজে ১২ হাজার পুলিশ বাহিনী লাগবে ।
...
পঞ্চায়েত নিয়ে রাজ্য ও রাজ্যনির্বাচন কমিশন শীর্ষ আদালতে
Updated : 06/18/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : পঞ্চায়েত নির্বাচন নিয়ে কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় বাহিনীর নিয়োগের নির্দেশ দিয়েছে ।তার বিরুদ্ধে রাজ্য ও নির্বাচন কমিশন শীর্ষ আদালতে গিয়েছে । আগামীকাল সোমবার মামলাটির দ্রুত শুনানির আর্জি ,জানানো হতে পারে । সোমবার মামলাটির দ্রুত শুনানির আর্জি জানানো হবে । এই ব্যাপার আঁচ করেই শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল করেছেন বিরোধী নেতারা ।
...
পূর্ব মেদিনীপুরের পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নে তৃণমূল কে টেক্কা দিলো বিজেপি
Updated : 06/18/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : পূর্ব মেদিনীপুরের ত্রিস্তর পঞ্চায়েতে মোট আসন ৫০২৫ টি ,মোট মনোনয়ন জমা পড়েছে ১৭,৭৯১ টি । বিজেপির হয়ে মনোনয়ন পেশ করা হয়েছে ৫৮৩১ টি । তৃণমূলের হয়ে মনোনয়ন পেশ করা হয়েছে ৫৬৮৮ টি ।সংখ্যা দিক দিয়ে ঘাসফুলের থেকে পদ্য শিবির কিছুটা হলেও এগিয়ে আছে ।
...
সুব্রত বক্সী পদত্যাগ করতে চাইলেন
Updated : 06/18/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল কালীঘাটে কোর কমিটি তে মমতা ব্যানার্জির উপস্থিতি তে রাজ্য তৃণমূল সভাপতি শারীরিক কারণে ওই পদ থেকে অব্যাহতি চাইলেন । শরীর ভালো নেই ভবানীপুরের অফিস ও তৃণমূল ভবন ছাড়া আর কোথাও যাতায়াত করতে পারি না ।তাই তিনি তার জায়গায় অভিষেক কে চেয়েছেন ।তৎক্ষণাৎ মমতা তার ওই আর্জি খারিজ করেন ।
...
রাজ্যপাল ক্যানিং সফরে গেলেন
Updated : 06/18/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল রাজ্যপাল সিভি আনন্দ বোস ক্যানিং সফরে গেলেন পঞ্চায়েত মনোনয়ন কে নিয়ে যে হিংসা তা প্রতক্ষ করতে ।পরিস্থিতি খতিয়ে উন্মত্ত জনতার শাসন চলছে চলছে ক্যানিং য়ে ।কিছু জায়গায় সন্ত্রাস এবং গণতন্ত্র কে হত্যা করা হয়েছে ।কথা দিচ্ছি মানুষের গণতন্ত্রের অধিকার যাতে প্রয়োগ করতে পারেন সেই ব্যবস্থা করবো ,পঞ্চায়েত অশান্তি নিয়ে কন্ট্রোল রুম খুলেছে রাজ্যপাল ,রাজভবনে ।
...
কালীঘাটে তৃণমূলের পঞ্চায়েত নিয়ে বৈঠক
Updated : 06/18/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল কালীঘাটে পঞ্চায়েত নিয়ে তৃণমূলের কোর কমিটির বৈঠক বসে সেইখানে দল কে বার্তা দেয় নেত্রী যে পঞ্চায়েত নির্বাচনের আগে ৫০ জনের একটি নেত্রীস্থানীয় দল গঠন করে বিভিন্ন ব্লকে ব্লকে গিয়ে প্রচার করতে হবে । তৃণমূলের মহিলা মোর্চা কে কোন প্রতিরোধ এলে আগে দাঁড় করিয়ে দিতে হবে । এই ছাড়া সব্যসাচী দত্ত কে ভাঙ্গর পঞ্চায়েত নির্বাচনে দেখভালের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হবে ।
...
বীরভূম নিয়ে বিদায়ী জেলা পরিষদের খেদোক্তি
Updated : 06/17/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বীরভূমের বিদায়ী জেলা পরিষদ সভাপতি ও তৃণমূলের বিধায়ক বিকাশ রায় চৌধুরী ,গতকাল সাংবাদিকদের সামনে স্বীকার করে নিয়েছেন যে কিছু লোক কিছুক্ষেত্রে অন্যায় করেছেন ,পাশাপাশি তিনি ও বলেন যে উন্নয়ন যে হয়েছে এই নিয়ে কোনো দ্বিমত নেই ।লক্ষীর ভান্ডার ,কন্যাশ্রী -স্বাস্থ্য সাথী -খাদ্য সাথী সহ ৭৪ টি সরকারি প্রকল্পে সরকার মানুষ কে সুযোগ সুবিধা দিচ্ছে ।
...