কর্ণাটকের হারলেও উত্তর প্রদেশে স্বস্তি বিজেপির
Updated : 05/14/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল কর্নাটকে পরাজয় হলেও বিজেপি উত্তর প্রদেশে নগর নিগম ,নগর পালিকা পরিষদ ও নগর পঞ্চায়েত এই ত্রিস্তরেই ভালো ফল করে দেখালো ।দুটি বিধানসভা আসনের উপনির্বাচণেই জয়ী হয়েছে আপনা দল (সোনেলাল)।পাঞ্জাবের জলন্ধর লোকসভা আসনে জয়ী হয়েছে আপের সুশীল রিংকু ।ওড়িশা তে জয়ী হয়েছে শাসক দল বিজেডি এবং মেঘালয়ে জয়ী হয়েছে ইউডিপি ।
...
সুশ্রী কায়া কল্প প্রকল্পে প্রথম স্থান পেলো এম আর বাঙুর
Updated : 05/13/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : স্বাস্থ্য দফতর সূত্রের খবর ,স্বাস্থ্য মন্ত্রকের বেঁধে দেওয়া বিভিন্ন মাপকাঠিতে যাচাইয়ের পরে ২০২২ -২৩ অর্থবর্ষে সুশ্রী কায়া প্রকল্পে প্রথম স্থান পেলো মেআর বাঙুর ।অপারেশন থিয়েটার ,লেবার রুম কিভাবে জীবাণু মুক্ত করা হয় ,কি ভাবে বহির্বিভাগ এবং অন্তর বিভাগের পরিষেবা চালু থাকে এবং হাসপাতাল কতটা পরিবেশ বান্ধব এবং পরিছন্ন এই মাপকাঠিতে পর পর তিনবার প্রথম হলো এম আর বাঙুর ,দ্বিতীয় হলো বালুরঘাট সুপারস্পেসিয়ালিটি ।
...
আজ প্রকাশিত হবে কর্ণাটক বিধানসভার ফলাফল
Updated : 05/13/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত ১০ মে কর্ণাটক বিধানসভার যে ভোট গ্রহণ করা হয়েছিল ২২৪ টি আসনে আজ প্রকাশিত হবে তার ফলাফল ।ইতি মধ্যে বুথ ফেরত সমীক্ষায় ত্রিশংকু বিধানসভার ফলাফলের ইঙ্গিত পেয়ে কংগ্রেস জেডিএস সঙ্গে আলোচনা তে বসেছে ।অপরদিকে বিজেপি জানিয়েছে জেডিএসের সঙ্গে তাদের সরকার গড়তে কোন আপত্তি নেই । জেডিএসের শীর্ষ নেতা কুমারস্বামী এখন বিদেশে তিনি ফেরত এসে সিদ্ধান্ত নেবে ।
...
পুরসভার নিয়োগ দুর্নীতির ভার সিবিআইয়ের হাতেই রাখলেন কলকাতা হাইকোর্ট
Updated : 05/13/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংহ বেশ কয়েকটি পুরসভার নিয়োগ দুর্নীতির তদন্তের ভার সিবিআইয়ের হাতে রেখে দেওয়ার নির্দেশ দিলেন ।এই নির্দেশ আগেই দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ।বর্তমানে সুপ্রিম কোর্টের নির্দেশে |পুরো নিয়োগ দুর্নীতির কেস টি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাশ থেকে সরে বিচারপতি সিংহের এজলাশের গিয়েছে ,তিনি পুরসভা সংক্রান্ত মামলার দায়িত্বে রয়েছেন ।
...
কলকাতা হাইকোর্ট বাতিল করলো প্রাথমিকে ৩৬০০০ নিয়োগ
Updated : 05/13/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ২০১৬ শালের প্রাথমিকে প্রশিক্ষণ হীন যে ৩৬০০০ নিয়োগ হয়েছিল তা বাতিল করলো ।শিক্ষণের ডিগ্রি থাকা ৬৫০০ জন কে নিয়ে বরাবর বিতর্ক নেই ।হাই কোর্টের নির্দেশে এরা ৪ মাস স্কুলে যেতে পারবেন কিন্তু বেতন পাবেন পার্শ শিক্ষকের স্কেলে । নতুন নিয়োগ প্রক্রিয়া তে অংশ নিতে পারবেন এই ৩৬০০০ প্রার্থী তবে তাদের ইন্টারভিউ মারফত নিয়োগ হবে ।
...
১০ টা ওয়াকি টোকি কিনেছে কলকাতা পুরসভা
Updated : 05/12/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা তে এখনো কলকাতা পুরসভা ১০ টি ওয়াকি টোকি কিনেছে ।পুরসভা সূত্রের খবর গত আম্প্যানের সময় বিভিন্ন বোরোর মধ্যে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলো ।এর পরেই এক থেকে ৯ নম্বর বোরো অফিস এবং পুরসভার সদর দফতরের জন্য ১০ টি ওয়াকিটোকি কেনা হয় খরচ পড়েছে ৩.৫ লক্ষ্য টাকা ,পুরসভা জানিয়েছে বাকি বোরো অফিসের জন্য ওয়াকি টোকি কেনা হবে ।
...
বাংলার শাড়ি বিপনী খোলা হবে প্রতিটি জেলা ও সদর মহকুমা তে
Updated : 05/12/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল মুখ্যমন্ত্রী বলেন ,এইবার রাজ্যের প্রতিটি জেলা সদরে এবং মহকুমাতে তন্তুজ ,মঞ্জুষার মত শাড়ি বিক্রির বিপনী খোলা হবে ।এই ব্যাপারে আগ্রহীদের আহবান জানিয়েছেন তিনি ।তিনি বলেন বিশ্ববাংলা অথবা মঞ্জুষা অথবা তন্তুজে শাড়ির দাম কিছুটা বেশি ফলে স্টল গুলিতে শাড়ির দাম রাখতে হবে ৩০০ থেকে ১০০০০ টাকার মধ্যে ।পুরুষদের পোশাক ও রাখতে হবে ,এই নিয়ে চন্দ্রিমা ভট্টাচার্যীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে ।
...
নতুন বিচারপতির শপথে উপস্থিত মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতা
Updated : 05/12/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে টিএস শিবগণনম কে শপথ বাক্য পাঠ করান এই রাজ্যের রাজ্যপাল ।এতদিন তিনি হাইকোর্টের ভারপ্রাপ্ত্য প্রধানের দায়িত্ব পালন করছিলেন ।বিচারপতি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন ন্যায়ের পথ প্রশস্থ করতে তিনি সংকল্প বদ্ধ ।হাজির ছিলেন ওই অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী,বিরোধী দলনেতা ,অ্যাডভোকেট জেনারেল এবং হাইকোর্টের তিনটি সংগঠনের পদাধিকারী রা ।
...
জীবনকৃষ্ণের মোবাইল ফোন পুকুরে ফেলা নিয়ে ভিন্নমত আইনজীবীর
Updated : 05/12/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল আলিপুর আদালতে গ্রেপ্তার হওয়া বিধায়ক জীবনকৃষ সাহার আইনজীবী প্রশ্ন তোলেন যে সিবিআই যে দুটি ফোন পুকুরে ছুঁড়ে ফেলার কথা বলছে তার একটাই ব্যাখ্যা হতে পারে ,সেটা হলো " কোনো মোবাইল পুকুরে নিক্ষেপ করা হয়নি পুরোটাই সাজানো ,তল্লাশি পর্বে কোনো ভিডিও গ্রাফি করেনি সিবিআই ,আইনজীবী র বক্তব্য জোড়া ফোন সিবিআই কাছে থাকলে কোনো ভাবে জীবনের সেটা পুকুরে ফেলা সম্ভব নয় ।
...
কুর্মি আন্দোলনের জড়িয়ে পড়লো বিশ্ববিদ্যালয়
Updated : 05/11/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল ঝাড়গ্রামের সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের মূল প্রবেশ পথের পাশে টানানো হলো লম্বা সরু বাঁশের মাথায় হলুদ পতাকা ,মাঝে উদিওমান লাল সূর্য তার নিচে লেখা "জয় গোরাম"। এইটি কুর্মি সম্প্রদায়ের সামাজিক সংগঠনের পতাকা ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন এই বিষয়ে আমার কিছু জানা নেই,কুর্মি সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতা কৌশিক মাহাতো বলেন এলাকা তে কুর্মি আন্দোলনের জনজোয়ার শুরু হয়েছে ।
...
বেথুন স্কুল কে বঙ্গরত্ন পুরস্কার দিলেন মুখ্যমন্ত্রী
Updated : 05/11/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বেথুন স্কুলে ১৭৫ বছর উপলক্ষে যে অনুষ্ঠান হয় ,তাতে সেই স্কুলের ভারপ্রাপ্ত্য শিক্ষিকার হাতে মুখ্যমন্ত্রী তুলে দেন বঙ্গরত্ন পুরস্কার ।অনুষ্ঠান শেষে তার দফতরের তরফ থেকে ২ লক্ষ্য টাকা এবং শিক্ষা দফতরের ,১০ লক্ষ্য টাকা পুরস্কারের কথা ঘোষণা করেন ।উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু ,শিক্ষা সচিব এবং মন্ত্রী শশী পাঞ্জা সহ অনেক গুণী জন ।
...
দাউ দাউ করে জ্বললো শরাফ ভবন
Updated : 05/11/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : রাজভবনের উল্টোদিকে উত্তর গেটের কাছে শরাফ ভবনে সকাল ১০ টা নাগাদ আগুন লাগে ,অফিস টি রেড ক্রস প্লেসে অবস্থিত ,দমকল আশার আগেই ওই অফিসের কয়েকজন মিলে আগুন নেভানোর চেষ্টা করে ,এর পরে দমকলের ১০ টি ইঞ্জিন এসে অগ্নিযুদ্ধে নাবে ।আগুন নেভাতে গিয়ে এক দমকল কর্মী আহত হন ,রাজ্যপাল ,মুখ্যমন্ত্রী ,পুলিশ মন্ত্রী এবং দমকল মন্ত্রী সকলে উপস্থিত হন আগুন তাড়াতাড়ি নেভাতে ।
...
চেষ্টা করেও দেখা পেলেন না অভিষেকের
Updated : 05/10/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হওয়া তৃণমূল বিধায়ক জীবনকৃষ সাহার স্ত্রী টগর সাহা গত মঙ্গলবার অনেক চেষ্টা করেও তৃণমূল নেতা অভিষেক ব্যানার্জির সাথে দেখা করতে পারলেন না । তাবু খাটিয়ে অভিষেক রাত্রি যাপন করেছিলেন জীবনকৃষ্ণের বসত বাড়ি থেকে মাত্র ৫ কিমি দূরে কুলিতে ,মঙ্গলবার সকাল ১০ টা থেকে ৫ ঘন্টা ধরে চেষ্টা করেছিলেন অভিষেকের সাথে কথা বলার জন্য কিন্তু ব্যর্থ হন ।
...
ট্রাম লাইন পিচ দিয়ে ঢাকার উপর নিষেধাজ্ঞা কোর্টের
Updated : 05/10/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কলকাতার রাস্তায় ক্রমশ কোনঠাসা হয়ে পড়ছিলো ট্রাম চলাচল ব্যবস্থা তার বিরুদ্ধে হাইকোর্টে গিয়েছিল পিপল উনাইটেড ফর বেটার লিভিং ইন ক্যালকাট্টা ।সেই মামলা তে সোমবার বিচারপতি টি এস শিবগণনম এবং বিচারপতি ভট্টাচার্যীর ডিভিশন বেঞ্চ ট্রাম লাইন পিচ দিয়ে ঢাকার উপর নিষেধাজ্ঞা জারি করেছেন ।পাশাপাশি ট্রাম কে বাঁচাতে কোনো সুনির্দিষ্ট নীতি আছে কিনা জানতে চেয়েছি আদালত ।
...
ঝড় ও তাপমাত্রা নিয়ে চিন্তা বাড়ছে
Updated : 05/10/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আবহাওয়া দফতর তরফে জানানো হয়েছে পর্যায় ক্রম মেনেই বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ ।মৌসম ভবনের তরফে জানানো হয়েছে বুধবার সেটি ঝূর্ণিঝড়ে পরিণত হবে ।তার অভিমুখ বাংলাদেশ ও মায়নামারের দিকে ,পশ্চিমবঙ্গের উপকূলে আপাতত বড় কোন বিপদের সম্ভাবনা নেই ,কিন্তু মে মাসের দ্বিতীয় সপ্তাহে পুরো গাঙ্গেয় বঙ্গ জুড়ে তাপ প্রবাহ এমন বেড়েছে যে ৪০ ডিগ্রি নিচে তাপমাত্রা নেই কোথাও ।
...
আজকের রাশিফল ( ১০ মে )
Updated : 05/10/2023, IST
মেষ - স্বাস্থ্যের দিকে নজর দিন
বৃষ - স্বনিযুক্তি প্রকল্পে বাড়তি বিনিয়োগে সাফল্য
মিথুন - নতুন পরিকল্পনা তে উপার্জন বৃদ্ধির সম্ভাবনা
কর্কট - কর্মস্থলে টাল মাটাল পরিস্থিতির মধ্যে বিকল্প কাজের চেষ্টা চালিয়ে যান
সিংহ - জ্ঞাতি পড়শীর মধ্যে দাঁড়াতে গিয়ে বিড়ম্বনা
কন্যা - সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তার কোনো কারণ নেই
তুলা -সৃষ্টিশীল কাজে আত্মমুক্তির হদিশ
বৃশ্চিক - পরিবেশ গত সমস্যা অগ্রগতিতে বাঁধা সৃষ্টি করবে
ধনু -গুরুজনের স্বাস্থ্যের উন্নতির জন্য স্বাস্থ্যকর স্থানে যাওয়া উচিত
মকর - জমি বাড়ি ক্রয় বিক্রয় নিয়ে ভাই বোনের মধ্যে বিরোধ
কুম্ভ - অপ্রিয় সত্য কথায় প্রিয়জনের মোহভঙ্গ
মীন - বহুমুখী প্রতিভা তে বিলম্বিত স্বীকৃতির যোগ
...
আজ বন্ধ থাকবে রবীন্দ্র ভবন
Updated : 05/09/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ মঙ্গলবার রবীন্দ্র জয়ন্তী তে বন্ধ থাকবে রবীন্দ্র ভবন ।রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান কাটছাঁট করা হয়েছে বিশ্ব ভারতীর তরফে ,অমর্ত্য সেনের জমি নিয়ে প্রতিবাদ আন্দোলনের জেরেই এই সিদ্ধান্ত বলে মনে করছেন অনেকে ।বিশ্ব ভারতীর জন সংযোগ আধিকারিক বলেন ,সামগ্রিক পরিস্থিতির কারণে রবীন্দ্র ভবন বন্ধ রাখতে বলা হয়েছে ।
...
লিফ্ট ছিঁড়ে গুরুত্বর আহত এক দম্পতি
Updated : 05/09/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কসবার রাজডাঙা এলাকার একটি নার্সিংহোমে লিফ্ট ছিঁড়ে গুরুত্বর আহত হয়েছেন ওই নার্সিংহোমের মালিক অনির্বান মিত্র এবং চৈতালি মিত্র ,তারা দুই জন্যেই চিকিৎসক ।তাদের চিকিৎসার জন্য রুবির মোড়ে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে চৈতালি দেবী আছেন ভেন্টিলেশনে ।জানা যাচ্ছে লিফটে করে তারা যখন তাদের বাড়িতে উঠছিলেন তখন চার তলা থেকে লিফ্ট ছিড়ে নিচে পরে যায় ,সব থেকে বেশি আহত হন চৈতালি দেবী ।
...
আন্দোলনের ধার বাড়াচ্ছে কুর্মিরা
Updated : 05/09/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : জন জাতি তালিকা ভুক্ত করার দাবিতে পঞ্চায়েত ভোটের আগে আন্দোলনে ধার বাড়ালো কুর্মি সম্প্রদায়ের লোকেরা ।পশ্চিম মেদিনীপুরের তৃণমূলের জেলা কোর্ডিনেটর অজিত মাইতির একটি মন্তব্য কে ঘিরে আলোড়ন পরে যায় জেক নিয়ে ক্ষমা চান মমতা ব্যানার্জি ।অজিত মাইতি বলছেন আমার বক্তব্য কে ঘুরিয়ে পরিবেশন করা হয়েছে ,তার পরে মমতা বলেন "অজিত যদি কিছু বলে থাকে সেটা দলের বক্তব্য নয় ,আমি অজিতের হয়ে ক্ষমা চাইছি "।
...
ঘূর্ণিঝড় কি পশ্চিমবঙ্গের উপর থেকে সরে গেলো
Updated : 05/09/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আলিপুর আবহাওয়া দফতরের কর্তা সঞ্জীব ব্যানার্জি জানিয়েছেন আগামী ১১ মে অব্দি এই রাজ্যের উপকূলে ভারী বৃষ্টি ও ঝেড়ো হওয়ার সম্ভাবনা নেই । তিনি বলেন সোমবার মৌসম ভবনের তরফে বলা হয়েছে,ঘূর্ণিঝড় টি সম্ভবত মায়ানমার
উপকূলের দিকে ধেঁয়ে যাবে ।কালকে বঙ্গের বাঁকুড়া তে তাপমাত্রা ছিল ৪২.৬,সল্টলেকে ৪০.৬ এবং কলকাতা তে ৩৮.৫।
...