নিউজ ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল আইআইটি খড়গপুরের ৭৫ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী বলেন, “রাজনৈতিক বাধা ও শ্রমিক আন্দোলনের কারণে একসময় শিল্প ও প্রযুক্তির ক্ষেত্রে বড় সুযোগ হাতছাড়া হয়েছিল পশ্চিম বাংলার।” তিনি আরও বলেন, challenge-কে challenge করতে না শিখলে আকাঙ্ক্ষিত অগ্রগতি পাওয়া কখনোই সম্ভব নয়। তিনি বলেন, "ব্যক্তিগতভাবে আমি এমন একজন মানুষ, যিনি চ্যালেঞ্জ ছাড়া থাকতে পারি না।"