নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আদ্য বর্তমানে যিনি ইডির হেপাজতে তার এবং তার পরিবারের ৮টি বিদেশী মুদ্রা বিনিময়ের সংস্থা রয়েছে । ইডির অভিযোগ ২০১২ থেকে ২০২২ প্রায় ২০০-২৫০ জন ক্যারিয়ারে বিদেশে ডলার পাচার করা হয়েছে ।অভিযোগ শঙ্কর এবং তার ছেলে শুভর নামে দুবাইয়ে একটি সংস্থার হদিশ মিলেছে ,যেইখানে জমা পড়তো রাশি রাশি ডলার ও টাকা ।