খবর > Country

ইরানের সঙ্গে যুদ্ধে আমেরিকার ক্ষতি তিনশো তিরিশ কোটি ডলার

Updated : 10/08/2026, IST

নিউজ ঘন্টায় ঘন্টায় ওয়েব ডেস্ক :  মার্কিন কংগ্রেসের গবেষণা শাখার এক রিপোর্ট অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে অন্তত একশোটি  মার্কিন সামরিক বিমান, ড্রোন ও হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে। এই ক্ষতির পরিমাণ প্রায় ৩৩০ কোটি ডলার। তালিকায় রয়েছে বারোটি F-15 স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান, একটি F-35A Lightning  যুদ্ধবিমান। দুটি A-10 আক্রমণাত্মক যুদ্ধবিমান এবং সাতটি KC-135 ট্যাংকার আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান। এ ছাড়াও রয়েছে একটি ই-থ্রি সেন্ট্রি নজরদারি বিমান, একটি এম থ্রি একশো ত্রিশ—যে বিশেষ অভিযানকারী বিমান, এবং একটি HH-60W উদ্ধারকারী হেলিকপ্টার। 

 

ফিডব্যাক

যোগাযোগ

------