নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বছর শেষে নতুন চেহারা নিয়ে ফিরে এসেছে করোনা ভাইরাসের নতুন উপজাতি -(সাব ভ্যারিয়েন্ট - জেএন ১)। জানা গিয়েছে কেরলে চারজনের এবং উত্তর প্রদেশে ১ জনের মৃত্যু হয়েছে ।তাই ,কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব এই সংক্রমণ থেকে সতর্ক থাকতে সব রাজ্য সরকার কে চিঠি লিখেছে । কেরল ছাড়াও তামিল নাড়ু ও কর্ণাটকের কিছু অংশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে । সারা বিশ্বে চীন সিঙ্গাপুর এবং আমেরিকা তে এর খোঁজ পাওয়া গিয়েছে ।