কর সংগ্রহের পরিমান
Updated : 06/19/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : চলতি অর্থবর্ষের ১৭ জুন অব্দি সারা দেশে নিট প্রত্যক্ষ কর সংগ্রহের সংখ্যা দাঁড়িয়েছে ৩.৭৯,৭৬০ কোটি টাকা ।যা আগের বছরের এই সময়ের তুলনাতে ১১.১৮% বেশি । পাশাপাশি আগাম কর সংগ্রহের বৃদ্ধির হার ও ১৩.৭০%।গতকাল কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে কর্পোরেট কর সংগ্রহ দাঁড়িয়েছে ১.৫৬,৯৪৯ কোটি টাকা তে । ব্যক্তিগত আয় কর সংগ্রহ হয়েছে ২.২২,১৯৬ কোটি টাকা । ট্যাক্স রিটার্ন হয়েছে ৪৯.৫৭৮ কোটি টাকা ।