নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল ধর্মতলায় বিজেপির ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ কর্মসূচির মঞ্চ থেকে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, বাংলায় হেরে এখন দিল্লিতে গিয়ে কান্নাকাটি করছেন তিনি। একই সঙ্গে দিল্লিকে মমতার মতো রাহুলমুক্ত করার ডাক দিলেন তিনি। নীতিন নবীন, সমীর, শুভেন্দু-সহ শীর্ষস্থানীয় নেতারা কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা অবধি একটি সংহতি মিছিল করেন।