নিউজ ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের কাজের হিসাব চাইলেন। প্রায় সাড়ে তিন ঘণ্টার বৈঠকে তিনি কোন মন্ত্রী কতটা কাজ করেছেন, কতটা কাজের অগ্রগতি হয়েছে, তাই নিয়ে চুলচেরা আলোচনা করেন। এই দিনের বৈঠকে আগামী দিনের বৈঠকের কর্মসূচি নিয়েও আলোচনা হয়। যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল এই বৈঠকটি। দিল্লিতে রাজনৈতিক মহলে জল্পনা তেইশ অথবা চব্বিশ নভেম্বর কেন্দ্রীয় মন্ত্রিসভার অদলবদল হতে পারে।