নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : উত্তর ২৪ পরগনার অশোক নগর ও তার সংলগ্ন এলাকাতে তেল ও গ্যাসের বাণিজ্যিক ভাবে উত্তোলন করা সম্ভব হলে বদলে যেতে পারতো পশ্চিমবঙ্গের সামগ্রিক অর্থনীতি ।কিন্তু তেলের খোঁজে প্রয়োজনীয় ড্রিলিংয়ের অনুমতি দিতে চাইছে না রাজ্য সরকার বলে জানান তেল মন্ত্রক । ইতি মধ্যে সাইসমিক সার্ভে চালিয়েছিল কেন্দ্রীয় সরকার ,তাতে অন্তত চারটি স্থানে তেল ও গ্যাসের বিপুল ভান্ডার রয়েছে বলে জানা গিয়েছে । ওই চারটি স্থান হলো অশোকনগর ১,অশোক নগর ২,পাটুলি ১,অশোক নগর ১ও কনকপুর ১।