নিউস ঘণ্টায় ঘণ্টায় ওয়েবডেস্ক : আলিপুর আবহাওয়া দফতরের তরফে মৎস্যজীবীদের মঙ্গলবার থেকে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বুধবার থেকে দক্ষিণবঙ্গের ছয়টি জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। কলকাতায় বুধবার থেকে শুক্রবার অব্দি বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি, বজ্রপাত, সেই সঙ্গে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতাতে বুধবার থেকে শুক্রবার অবধি বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি, বজ্রপাত, সেই সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও।