নিউস ঘণ্টায় ঘণ্টায় ওয়েবডেস্ক : দিল্লিতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়ায় বাদ পড়েছে ৪৭.৬ লক্ষ লোকের নাম। এরপর নাম তোলার জন্য আবেদন করা হয়েছে মাত্র আড়াই লক্ষের কিছু বেশি লোক। জেলাভিত্তিক পরিসংখ্যানে জানা যাচ্ছে, আবেদন জমার ক্ষেত্রে ব্যাপক বৈষম্য রয়েছে। সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে পশ্চিম দিল্লি থেকে। সবথেকে বেশি কম আবেদন জমা পড়েছে নয়া দিল্লি জেলা থেকে। দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর জানিয়েছে, জমা পড়া আবেদনগুলির মধ্যে রয়েছে প্রথমবার ভোট দিতে চলা তরুণ-তরুণীরা।