নিউজ ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সোমবার রাত্রে চললো সারা শহর জুড়ে শব্দবাজির তাণ্ডব। রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হলেও, তারপরেও অনেকক্ষণ ধরে চলে তাণ্ডব। কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকাতে নিয়ম ভঙ্গের জন্য গ্রেফতার হয়েছে ৫৯২ জন।বাজেয়াপ্ত করা হয়েছে ১২ কেজি নিষিদ্ধ বাজি। রাজ্য জুড়ে বাজেয়াপ্ত করা হয়েছে ২৩৮ কেজি নিষিদ্ধ বাজি। ধৃতদের মধ্যে ২০৫ জনের বিরুদ্ধে নিষিদ্ধ বাজি ফাটানোর অভিযোগ রয়েছে। বাকি ৩৮৭ জনকে গ্রেফতার করা হয়েছে বিশৃঙ্খল আচরণের জন্য।