নিউজ ঘণ্টায় ঘণ্টায় ওয়েব ডেস্ক : আগামী ৮ ই অক্টোবর দুদিনের জন্য বাংলা সফরে আসছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত। আটই অক্টোবর বর্ধমানে পৌঁছে তিনি দুদিনের কর্মসূচিতে যোগদান করবেন। সূত্রের খবর, শহরের একটি স্কুল মাঠে বসেছে ক্যাম্প। বর্ধমান পূর্ব ও পশ্চিমের হাজার হাজার কর্মী ওই সংগঠনে যোগদান করবেন। দ্বিতীয় দিন বর্ধমানের উল্লাসে আরএসএসের একটি কর্মসূচিতেও তার যোগদান করার কথা আছে।