নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ সোমবার ইংরেজি নববর্ষের প্রথম দিনে ভিডিওর মাধ্যমে বালুরঘাট ,শিয়ালদাহ এক্সপ্রেসের সূচনা করবেন রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব । বেলা ১২ টা নাগাদ বালুরঘাট থেকে ছেড়ে রাত ১০ টা নাগাদ শিয়ালদাহ পৌঁছে যাবে ।মঙ্গলবার থেকে নিয়মিত চলবে এই ট্রেন টি ।শিয়ালদাহ থেকে রাত ১০:৩০ মিনিটে ছেড়ে বালুরঘাট পৌঁছে যাবে সকাল ৮ টা নাগাদ ।উল্টোপথে সন্ধ্যা ৭ টা তে বালুরঘাট থেকে ছেড়ে সকাল ৪টা ২০ মিনিটে শিয়ালদাহ তে পৌঁছে যাবে ।