নিউজ ঘন্টায় ঘন্টায় ওয়েব ডেস্ক : সোমবার বিকাল থেকে গভীর রাত অব্দি সাত লোককল্যাণ মার্গে , ৩০ জন প্রতিমন্ত্রী ও স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা হাজির ছিলেন। এই তালিকায় শুধু বিজেপি মন্ত্রীরাই নন, এনডিএর শরিক দলের মন্ত্রীরাও হাজির ছিলেন। জোট সরকারের মন্ত্রক পরিচালনার ক্ষেত্রে প্রধানমন্ত্রী, বিজেপি এবং এনডিএ শরিক সব মন্ত্রীকেই একই মাপকাঠিতে মেপেছে। দপ্তরের কাজ কতটা এগিয়েছে? কোন ক্ষেত্রে গতি কম? কোথায় আরও নজরদারির প্রয়োজন?তার পাই টু পাই হিসাব তিনি নিয়েছেন মন্ত্রীদের কাছ থেকে। পাশাপাশি, সরকারের প্রকল্পের সুফল সাধারণ মানুষ পাচ্ছেন কিনা, সেইটাও প্রশ্ন করা হয়েছে।