নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে নির্বাচনী বন্ডে মোট আদায় হয়েছে ১৬,৫১৮ কোটি টাকা । যার মধ্যে বিজেপি পেয়েছে ৮,২৫০ কোটি টাকা ।তৃণমূলের ভাঁড়ারে আছে ১৭১৭ কোটি টাকা ,তার মধ্যে ৫২৮ কোটি টাকা মিলেছে ২০২১ শালের বিধানসভা ভোট জয়ের পরে । কংগ্রেস ও পেয়েছে তৃণমূলের মতই সম পরিমান টাকা ,কিন্তু এই দল কার থেকে চাঁদা মিলেছে তা নির্বাচন কমিশন কে জানায়নি ।