নিউস ঘণ্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল কোলাঘাটের একটি অনুষ্ঠান থেকে গুরুত্বপূর্ণ সড়ক পরিকল্পনা কথা জানান কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ি। তিনি বলেন, বারাসাত থেকে পেট্রাপোল অব্দি দীর্ঘ ৭৫ কিমি রাস্তা চার লেনে উন্নত করতে হবে। এর জন্য ৮ হাজার কোটি টাকা বরাদ্দের কথা তিনি ঘোষণা করেন। উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে এই প্রস্তাব দিয়েছেন। এর ফলে আন্তর্জাতিক বাণিজ্য ও স্থানীয় লোকদের যাতায়াতের অনেক সুবিধা হবে ও গতি বাড়বে।