নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কেন্দ্রীয় সরকার সকলের ক্ষেত্রে বিদেশ যাওয়ার জন্য ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট বাধ্যতামূলক নয় বলে জানিয়েছেন । এই সংক্রান্ত প্রস্তাব নিয়ে সমাজমাধ্যমে প্রবল ক্ষোভ তৈরি হওয়াতে সরকার ব্যাখ্যা দিয়ে বলেন যাদের বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে এবং যাদের তদন্তে উপস্থিতির প্রয়োজন তাদের এই ছাড়পত্র নিতে হবে ,এবং যাদের বিপুল কর বকেয়া আছে তাদের কেও ।