নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত ১০ বছরে কলকাতার বাংলা একাডেমিতে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ জমা পড়েছে প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে গঠিত ,প্রাতিষ্ঠানিক আর্থিক দুর্নীতি দমন কমিশনের । কমিশন সূত্রের খবর ,ব্রাত্য বসু বাংলা একাডেমির চেয়ারম্যান থাকা কালীন একের পর এক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ । ওই সব দুর্নীতির প্রাথমিক অনুসন্ধান শুরু হয়েছে ।