নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল তেল সংস্থা ব্রিটিশ পেট্রোলিয়াম ঘোষণা করেন যে মহারাষ্ট্রের পুনে তে তারা একটি উৎকর্ষ কেন্দ্র তৈরি করবে ।এই কেন্দ্রের মাধ্যমে গোটা বিশ্ব সংস্থাটির বিভিন্ন শাখা কে ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তিগত সাহায্য দেওয়া হবে । কেন্দ্র টি শুরু হতে পারে এপ্রিল থেকে জুনের মধ্যে ,প্রথমে ৪০০ জনের কর্মসংস্থান হলেও পরে তা বেড়ে দাঁড়াবে ১০০০।