খবর > Country

ভারতীয় রেল খরচা করবে ৩.৬ ট্রিলিয়ন টাকা ,SC/ST এবং ক্রিমি লেয়ার নিয়েও বড় ঘোষণা

Updated : 08/10/2024, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল রেলমন্ত্রী অশ্বিনী  বৈষ্ণব জানান ভারতীয় রেল ২০৩১ সাল অব্দি ৮ টি রেলওয়ে  প্রজেক্টের জন্য 
২৪,৬৫৭ কোটি টাকা খরচ করবে ।তিনি আরো বলেন , নরেন্দ্র মোদী পরিচালিত এনডিএ  গভর্নমেন্ট এসসিএসটি দের সংরক্ষণ  বাবা সাহেবের নীতিকেই অনুসরণ করবে যা  সংবিধান অন্তর্ভুক্ত , এবং এই সংরক্ষণের মধ্যে  ক্রিমি লেয়ার থাকবে না । ক্রিমি লেয়ার বলতে বোঝানো হয়েছে , সেই ব্যক্তি বিশেষ কে যাদের বার্ষিক রোজগার ৮ লক্ষ্য  টাকার বেশি আছে , এবং ওবিসি দেড় কোটা বেনিফিটের বাইরে রাখা হয়েছে ।
এই ঘোষণা, তে উপকৃত হবে ৭টি রাজ্যের ১৪ টি জেলা ,পাশাপাশি ক্যাবিনেট  পাশ করেছে  ২০ মিলিয়ন গ্রামীণ বাড়ির 
জন্য ৩.৬ ট্রিলিয়ন টাকা । এই ৭টি রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ আছে । আসানসোল থেকে তেলেঙ্গানার ওয়ারাঙ্গাল অব্দি  একটি পূর্ণ রূপের করিডোর করার কথা আছে ।কার্বন এমিশন  কমানোর উদ্দেশ্যে ৩.৫৪ লক্ষ্য  বৃক্ষ রোপনের কথাও  তিনি জানান । রেল দফতর  ৬৪ টি নতুন 
স্টেশন তৈরি  করবে ,তাতে উপকৃত হবে ৫১০ টি গ্রামের ৪ মিলিয়ন জনতা ।এই স্টেশন গুলির মধ্যে অন্যতম হলো পূর্ব সিংভূম ,মালকানগিরি ,
কোঠাগুদাম ,কালাহান্ডি ,নবরংপুর ,রায়গড়া  এবং ভদ্রাদি  প্রমুখ । ভারতীয়  রেল অজন্তা গুহা  কে রেল নেটওয়ার্কের সাথে যুক্ত করবে যাতে অসংখ্য ট্যুরিস্ট  সেইখানে  যেতে পারে । রেল মন্ত্রী আরো বলেন যে আর্থিক সাহায্য, সমতলের জন্য ১.২ লক্ষ্য টাকা পার ইউনিট  এবং উত্তর পূর্ব  অঞ্চল  এবং হিল স্টেটের জন্য ১.৩ লক্ষ্য  টাকা করে  বরাদ্দ করা হয়েছে । পিএম এ ওয়াই -ইউ ২.০ প্রকল্পতে  ২০ মিলিয়ন  টাকা বরাদ্দ করা হয়েছে  "শহুরে গরিব " , মধ্যবিত্ত  মানুষদের বাড়ি  তৈরি  করা ,অথবা  বাড়ি কেনা ,ভাড়া বাড়ির জন্য। ক্যাবিনেট  "ক্লিন প্ল্যান্ট  প্রোগ্রাম " আওতায় হর্টিকালচার ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মাধ্যমে কার্বন এমিশন কমাতে ভাইরাস ফ্রি এবং হাই কোয়ালিটি প্লান্টিং  মেটেরিয়াল  যা চাষীদের  উন্নত গুণমানের "চাষাবাদ " করার জন্য সাহায্য করবে,সেই খাতে বরাদ্দ করা হয়েছে ১,৭৬৫.৬৭ কোটি টাকা । ভারত সরকার "ইথানল  ব্লেনডেড " পেট্রোল তৈরির প্রোগ্রাম ও নিয়েছে এবং তা বিক্রির দায়িত্ব দিয়েছে,অয়েল  মার্কেটিং কোম্পানি গুলিকে । পেট্রোলের সঙ্গে ইথানল যোগ করা তে ৩৮ কোটি লিটার ইথানলের  সাপ্লাই বেড়ে গিয়েচিলো  ২০১৩-১৪ সালে, যা ২০২২-২৩ সালে গিয়ে দাঁড়ায় ৫০০ কোটি লিটার ।এই বৃদ্ধি ২০১৩-১৪ সালে ১.৫৩% থেকে বেড়ে দাঁড়ায় ,২০২২-২৩ সালে ১২.০৬%। ভারত সরকারের বক্তব্য  এই ব্লেন্ডিং টি ২০২৪ সালে ১৫.৮৩% স্পর্শ করেছে  জুলাই মাসে । অয়েল মার্কেটিং কোম্পানির তরফে বক্তব্য তারা  ২০২৫-২৬ সালে  এই ব্লেন্ডিংটি কে   ১৭৫০ কোটি লিটারে নিয়ে যাবে ,তখন বৃদ্ধির পরিমান দাঁড়াবে ২০%।

 

ফিডব্যাক

যোগাযোগ

------