নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বিভিন্ন আপের মাধ্যমে এতদিন প্রচলিত ছিল ট্রেনের টিকিট কাটা ,প্রকৃত অবস্থা জানা আর পরিষেবা সংক্রান্ত অভিযোগ জানানো,অনলাইনে খাবার অর্ডার দেওয়া সহ একাধিক আপ ।এইবার এই সব আপগুলিকে এক ছাতার তলাতে আনার চেষ্টা করছে রেলকর্তৃপক্ষ এই গুলিকে বলা হচ্ছে সুপার আপ । এই আপটির দেখভাল করবেন রেলের তথ্য প্রযুক্তি সংস্থা সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেম । আগামী ৩ বছরে ৯০ কোটি টাকা ব্যয় করে এই সুপার আপটি তৈরি হয়ে যাবে ।