নিউজ ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সম্প্রতি রামায়ণ ছবির প্রসঙ্গে কথা বলতে গিয়ে জাবেদ আক্তার ভগবান রামের সাংস্কৃতিক ও নৈতিক গুরুত্বকে তুলে ধরেন। তিনি বলেন, মনের ভিতর থেকে যে রাবণকে দূর করতে পারবে, তার মনেই রামের বাস হবে। তিনি বলেন, রাম কেবল কোন ব্যক্তি নন। রাম কেবল কোন ব্যক্তি নয়। তিনি একটি নৈতিক আদর্শ ও জীবনযাপনের পথ, এবং বিশেষ মূল্যবোধের প্রতীক । তাকে কটাক্ষ করে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি মওলানা সাজিদ বলেন যে, তার নাম রামপাল রাখলেই ভালো হয়।