নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আগামীকাল অযোধ্যা তে রামমন্দির উদ্বোধন উপলক্ষে রাম মূর্তির স্নানে ব্যবহার করা হবে ঘি ,মধু ও ডাবের জ্বল ।মধু সংগ্রহের জন্য পাথর প্রতিমার বাসিন্দা হরিপদ মণ্ডল সুন্দরবনের জঙ্গল ঘুরে মোট ১০১ কেজি মধু সংগ্রহ করেছিলেন ,গত শুক্রবার তার ছেলে গোকুল সেই মধু নিয়ে পৌঁছে গেছেন অযোধ্যা তে । বিজেপি সংসদ দিলীপ ঘোষের সহযোগিতায় এই কাজটি করতে পেরেছেন এবং তার পাঠানো মধু কাজে আসবে ভেবে আনন্দিত হচ্ছেন ।