নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : রিসার্ভ ব্যাঙ্ক নিজেদের নিয়ন্ত্রণে থাকা ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রে তথ্যাবধান সংক্রান্ত বিভিন্ন রিপোর্ট জমার নিয়মাবলীকে,এক ছাদের তলাতে আনতে চাইছে রিসার্ভ ব্যাঙ্ক । এত দিন বিভিন্ন সময়ে বিভিন্ন নির্দেশিকা জারির মাধ্যমে তথ্য জমার নিয়ম জানাতো আরবিআই ।মঙ্গলবার তারা সব নির্দেশিকা কে একটি নথিতে এনেছে ,বদল করা হয়েছে সেইগুলি জমার সময়সীমা ।