খবর > Country

শ্রমিকের পিএফ এবং ইএস আইয়ের টাকা জমা পড়া নিয়ে সরব বিএমএস

Updated : 07/23/2026, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :  সল্টলেকের সেক্টর ৫ থেকে রাজারহাট -নিউটাউন  এই বিস্তৃত এলাকাতে বেসরকারি নিরাপত্তা পরিষেবা তে কর্মরত শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ড এবং ইএসআই জমা পরা নিয়ে গুরুতর অভিযোগ উঠে এসেছে । জানা যাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান শ্রমিকদের বেতন পিএফ  এবং ইএস আই বাবদ টাকা কেটে নিলেও সংশ্লিষ্ট একাউন্ট য়ে জমা দিচ্ছে না । ফলে ইএস আই য়ের চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না শ্রমিকরা । এই প্রথার বিরুদ্ধে বুধবার প্রতিবাদ জানিয়েছে বিএমএসের  অন্যতম নেতৃত্ব অরুনাভ পোদ্দার  ও গৌতম প্রসাদ মন্ডল ।

 

ফিডব্যাক

যোগাযোগ

------