নিউজ ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : পশ্চিম এশিয়ার যুদ্ধ ঘিরে উদ্বেগ ও জ্বালানি তেলের চড়া দাম এবং অনিশ্চিত বিশ্ব বাণিজ্যের মধ্যে চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে দেশের GDP ৭.৮% বৃদ্ধি পেল। যা ছাপিয়ে গিয়েছে রিজার্ভ ব্যাংক সহ সব মহলের প্রত্যাশাকে। যদিও আগের ত্রৈমাসিকে, জানুয়ারী থেকে মার্চ, এই সময়কালে ৭.৮% বৃদ্ধি হয়েছিল। দুই হাজার পঁচিশ সালের এপ্রিল থেকে জুন এই ত্রৈমাসিকে বৃদ্ধি হয়েছিল ৬.৯%। এই বৃদ্ধির মূল কারণ হলো কারখানা এবং পরিষেবা খাতে বৃদ্ধি।