নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : দীর্ঘ দিন ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান পদে থাকাকালীন ,অর্জুন সিংহ নৈহাটী কো অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারমান ছিলেন । সেই সময় কো অপারেটিভ ব্যাঙ্কের কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ ওঠে তার নামে ।সেই ঘটনা তে আগামী ১২ নভেম্বর তাকে ভবানী ভবনে তলব করেন ,তার বিরুদ্ধে তিনি হাইকোর্টের দ্বারস্থ হন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের আদালতে ,আগামী সোমবার তার শুনানি হবে ।