নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ইন্ডি জোটের তরফে রবিবার রাতে প্রধান বিচারপতি সূর্যকান্তের সঙ্গে দেখা করার একটি প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু প্রধান বিচারপতির দপ্তর রাহুল গান্ধীকে ইমেইল করে সেই আলোচনা প্রস্তাবটি বাতিল করল। এরপরই ইন্ডিজোট ঘোষণা করেন, সোমবার থেকেই তারা আবার রাজপথে নেমে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মিছিল করবেন। এই মিছিলে কংগ্রেস ও বাম নেতৃবৃন্দসহ অন্যান্যরাও রাস্তায় থাকলেন।