নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত এক হপ্তা জুড়ে চলা কোটা বিরোধী আন্দোলনে ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন বাংলাদেশের ১৩৩ জন ।যাদের মধ্যে অধিকাংশই ছাত্র ও যুবা । শেইখ হাসিনা দেশের এই অগ্নিগর্ভ পরিস্থিতির জেরে কূটনৈতিক বিদেশ সফর বাতিল করেছে ।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশ জুড়ে কার্ফ্যু জারি করা হয়েছে রাস্তায় নামানো হয়েছে সেনাবাহিনী ।জমায়েত ও বিক্ষোভ প্রদর্শন বেআইনি ঘোষণা করা হয়েছে ।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন ,চরম অবস্থায় জনতার উপর গুলি চালাতে বলা হয়েছে সেনা বাহিনী কে । রবি ও সোমবার বাংলাদেশে ছুটি ঘোষণা করা হয়েছে ।