নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আগামী সোমবার ভারতের প্রধান নির্বাচন কমিশনার নিয়োগের জন্য নির্বাচন কমিটির বৈঠকের কথা আছে ।কমিটিতে আছে প্রধানমন্ত্রী ,কেন্দ্রীয় আইন মন্ত্রী লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ।আগামী ১৮ ফেব্রুয়ারী,মুখ্যনির্বাচন কমিশনার রাজীব কুমার অবসর নেবেন ,তার উত্তরসূরি হিসাবে ৫ জন শীর্ষস্তরের আমলার নাম বাছাই করবে সার্চ কমিটি,তার পর সেই সুপারিশ যাবে নিয়োগ কমিটির কাছে ।উল্লেখ্য দিল্লি নির্বাচনের মাধ্যমে ,রাজীব কুমার তার শেষ নির্বাচন পরিচালনা করেন ।