নিউজ ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ইডি সূত্রের খবর, ঝাড়খন্ডে বিদ্যুৎ প্রকল্প তৈরির জন্য একটি সংস্থাকে প্রায় তিনশো কোটি টাকার লোন দিয়েছিল ব্যাংক। ঋণের টাকা ফেরত না আসাতে ব্যাংকের তরফে সংশ্লিষ্ট সংস্থার উপরে চাপ তৈরি করা হয়। বিষয়টি গড়ায় nCLT-তে । সেইখান থেকেও মাত্র সাত কোটি টাকা পুনরুদ্ধার করা গিয়েছে। এর পরে তদন্তে নামে ইডি, এই সূত্র ধরেই গতকাল কলকাতার এগারোটি জায়গায় একযোগে তল্লাশি চালায় ইডি। ইডির মূল বক্তব্য,কতটা সরানো হয়েছিল?ওই তিনশো কোটি টাকা কতটা অন্যত্র সরানো হয়েছিল এবং তার পিছনে কারা ছিল, তা খুঁজে বার করা।