নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কলকাতার গরমে ভাতের হোটেল গুলির বিক্রি বাট্টা তলানিতে এসে পৌঁছে গেছে । গতকাল সারা কলকাতা ঘুরে দেখা গেলো , স্ট্র্যান্ড রোড ডালহৌসি ,চাঁদনী চক উত্তরে হাতি বাগান ও দক্ষিণে রাশবিহারি এভিনিউ তে ভাতের হোটেল মালিক রা মাছি তাড়াচ্ছেন খদ্দেরের অভাবে ।তাদের সঙ্গে কথা বলে জানালেন এই প্রচন্ড গরমে লোকজন মশলাদার খাবার এড়িয়ে ঝুঁকেছেন স্টু ,ফল প্রভৃতি হালকা খাবারের দিকে । খদ্দেরের অভাবে অনেক হোটেল বন্ধ আছে ।