নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আগামীকাল গুয়াহাটির মাটিতে আইএসএলের প্রথম খেলায় মোহনবাগান মুখোমুখি হচ্ছে নর্থ ইস্ট ইউনাইটেডের। আশীষ রায় ছাড়া অন্যান্য খেলোয়াড়রা গুয়াহাটি পৌঁছে যাচ্ছেন আজকে। জেমি ম্যাকল্যারেন দলের সঙ্গে গেলেও তার খেলার সম্ভাবনা খুব একটা নেই। নর্থইস্ট ইউনাইটেডের আলাদিন আজাইরার খেলা নিয়ে সংশয় নেই। তিনিই মোহনবাগানের প্রধান প্রতিপক্ষ। এএফসি চ্যাম্পিয়নশিপ মঙ্গলবার ইরাকের ক্লাবের বিরুদ্ধে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। ওই ম্যাচ খেলতে কলকাতায় উপস্থিত হলো ইরাকের আল-শর্তা ফুটবল ক্লাব।