খবর > Sports

কলকাতা ফুটবল লিগে মোহনবাগানের ড্র

Updated : 07/17/2026, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :  গতকাল কলকাতা ফুটবল লিগে হতশ্রী পারফরমেন্স করে মোহনবাগান খিদিরপুরের সাথে ১-১ গোলে ড্র করে । খিদিরপুরের কোচ মেহতাব হুসেনের নিখুঁত পরিকল্পনা তে মোহনবাগান আটকে যায় । মোহনবাগানের হয়ে চোখে পড়ার মত খেলে সায়ন এবং রবিলাল মান্দি । ২৭ মিনিটে গোলটি করেন সন্দীপ মালিক ,তার পর পর খিদিরপুরের হয়ে সমতা ফেরান তুহিন শিকদার  । মোহনবাগানের পরবর্তী ম্যাচ ১৯ জুলাই কালীঘাট এসএস  য়ের বিরুদ্ধে ।

 

ফিডব্যাক

যোগাযোগ

------