খবর > Sports

কলকাতা ফুটবল লিগে ইস্টবেঙ্গল বেহালা এস এস য়ের সাথে ড্র করলো

Updated : 08/04/2026, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সোমবার বৃষ্টি বিগ্নিত ঘরের মাঠে কলকাতা ফুটবল লিগে ইস্টবেঙ্গল বেহালা এস এস  য়ের সাথে ড্র করলো । খেলার পঞ্চম মিনিটে বেহালা কে এগিয়ে দেন শ্লোক তিওয়ারি । ইস্টবেঙ্গল ডিফেন্স বেহাল অবস্থা ফুটে ওঠে । ৩১ মিনিটে বিজয় মুর্মুর হেডে সমতা ফেরায় ইস্টবেঙ্গল ,৩৮ মিনিটে মাথায় শ্লোক তিওয়ারি আবার বেহালা কে এগিয়ে দেন । প্রথম অর্ধের  শেষ দিকে প্রবল বজ্রপাত ও বৃষ্টির জন্য খেলা বন্ধ হয় । ৪৭ মিনিটে সুখরাম সর্দারের গোলে  বেহালা এগিয়ে যায় ৩-১ ফলাফলে । ৬৩ মিনিটে মোহাম্মদ বেলাল ব্যবধান কমান ৩-২। এক্সট্রা টাইমে  ইস্টবেঙ্গলের হয়ে সমতা ফেরান মনতোষ মাঝি ফলাফল হয় ৩-৩। দর্শকরা বেহালা  এস এস  য়ের লড়াকু মনোভাবের প্রশংসা করেছে ।

 

ফিডব্যাক

যোগাযোগ

------