নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল কলকাতা ফুটবল লিগে ৩-১ গোলে রেলওয়ে এফসি কে হারিয়ে সুপার সিক্সের দৌড়ে অনেকটাই এগিয়ে গেলো । প্রথম অর্ধে মোহনবাগানের দাপটের মাঝে ৪১ মিনিটে উমেশ মারান্ডীর দূরপাল্লার শটে এগিয়ে যায় রেল । বিরতির আগে সমতা ফেরান মানবীর সিংহ ,খেলার ৫২ মিনিটে কিয়ানের পাশ কে থেকে মোহনবাগান কে এগিয়ে দেন রবিলাল মান্দি ,তার পরেও রেল হাল ছাড়েনি ।
খেলার একদম শেষ দিকে সুহেল ভাটের গোলে জয় নিশ্চিত করে মোহনবাগান ৯ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ।