নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল ঐতিহ্য মেনে ময়দানের দুটি ক্লাব ইস্টবেঙ্গল ও মোহনবাগান নিষ্ঠা মেনে বারপুজো করলো । মোহনবাগানের অধিনায়ক শুভাশিস বলেন তার লক্ষ্য এইবার আই এস এলের ট্রফি জয় তার সঙ্গে উপস্থিত ছিলেন মানবীর সিংহ । এই দিন মোহনবাগান ক্রিকেট ,হকি ও অ্যাথলেটিক্স য়ের জন্য নতুন স্পন্সর পেলো । ইস্ট বেঙ্গল ক্লাবে বার পুজোর সময় দেবব্রত সরকার ঘোষণা করেন এই বারের অধিনায়ক হবেন মোহাম্মদ রাকিপ এবং সহ অধিনায়ক লাল চুনুঙ্গা ।