নিউজ ঘণ্টা ঘণ্টা ওয়েবডেস্ক : বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের পঞ্চম T20 ম্যাচটি বৃষ্টিতে বিঘ্নিত হলো। এখন অবধি T20 সিরিজে ফলাফল দুই-দুই। আজকের ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে দল আজকের খেলাটি জিতবে, সেই দলই সিরিজে বিজয়ী হবে। বিশেষজ্ঞরা বলছেন, ব্যাটিংয়ের গভীরতায়, পাওয়ার প্লে'র ব্যবহারে এবং ডেথ ওভার, এই তিনটি বিভাগে যে দল এগিয়ে যাবে, তাদেরই সিরিজ জেতার সম্ভাবনা। ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে পঁয়ত্রিশটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ভারত জিতেছে বাইশটি ম্যাচে। ওয়েস্ট ইন্ডিজ বারোটি ম্যাচে। একটি ম্যাচের ফলাফল নির্ধারিত হয়নি।