নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : পঞ্চম দিনে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে জয়ের দোরগোড়া তে পৌঁছে গিয়েছিলো ভারত ,কিন্তু শ্রীলঙ্কার ব্যাটসম্যান সোনাল দিনুশার শতরান শ্রীলঙ্কা কে বাঁচিয়ে দিলো পরাজয়ের হাত থেকে । দিনুষা শেষ অব্দি ২৬৪ বলে ১৩৩ রান করে শ্রীলঙ্কা কে বাঁচিয়ে দেন তাদের স্কোর হয় দিন শেষ ৯ উইকেটে ৪২৯ রান । ভারতের হয়ে জাদেজা ও সুতার তিনটি করে উইকেট নেন ।