নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত ৯ মে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন তিনি অভয়া কাণ্ডে আবার তদন্ত করাবেন । গতকাল অভয়ার মা ও বিজেপির বিধায়িকা রত্না দেবনাথ মুখ্যমন্ত্রী কে একটি সন্দেহ ভাজন দের নামের তালিকা মুখ বন্ধ খামে দেন এই বিচার প্রক্রিয়া কে আবার শুরু করার জন্য । সূত্রের খবর এই নামগুলির মধ্যে রয়েছে বিরূপাক্ষ বিশ্বাস ,অভিক দে ,সৌপ্তিক রায় তেমনি রয়েছে নির্যাতিতার সহপাঠী ভিন রাজ্যের এক চিকিৎসক ,সন্দীপ ঘোষের আইনজীবী ,কয়েকজন সিনিয়র চিকিৎসক , নেপাল চলে যাওয়া এক জুনিয়র চিকিৎসক আরো কয়েকজন ছাত্র নেতা ও চিকিৎসকের নাম । এদের কাউকে সে ভাবে জিজ্ঞেসাবাদ করা হয়নি ।