খবর > State

অমিত শাহ জগদ্দলে এলেন প্রার্থী ডক্টর রাজেশ কুমারের সমর্থনে

Updated : 04/25/2026, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল বিকালে  জগদ্দলের  মিলিটারি গেট থেকে প্রার্থী  রাজেশকুমার  এবং নোয়াপাড়া  বিধানসভার প্রার্থী  অর্জুন সিংহ কে সঙ্গে নিয়ে বিরাট রোড শো করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ আথপুর  ফাঁড়ি অব্দি । এই ১ কিমি পথ পেরোতে তার প্রায় ১ ঘন্টা সময় লাগে । তিনি জনতার উদ্দেশ্যে বলেন ,পশ্চিমবঙ্গে প্রধান সমস্যা অনুপ্রবেশকারীদের নিয়ে ,বিজেপি সরকার ক্ষমতায় এলে তাদের ঘাড় ধরে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে । তিনি বেকার দের  অন্নপূর্ণা ভাতা ৩হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন । আইনের শাসন কায়েম করার জন্য তিনি গুন্ডা দের উল্টা ঝুলিয়ে সোজা করে দেওয়ার বার্তা দেন । তিনি সকলের উদ্দেশ্যে বলেন জগতদ্দল সহ সমস্ত কেন্দ্রে কমল চিহ্নের প্রার্থীদের ভোট দিয়ে বাংলা  কে জঙ্গলরাজ থেকে মুক্ত করতে হবে ।সভার শেষে জনতার সঙ্গে একই শুরে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে তিনি সভা শেষ করেন,এবং সভা শেষে তিনি আয়োজক ও জনতা কে ধন্যবাদ জানান ।

 

ফিডব্যাক

যোগাযোগ

------