নিউজ ঘণ্টা ঘণ্টা ওয়েবডেস্ক : পুজোর মধ্যেই গ্রেফতারির আশঙ্কা। আর সেই আশঙ্কা থেকেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন। সম্প্রতি কলকাতা হাইকোর্ট তার আগাম জামিনের আবেদন খারিজ করে দেন। দুর্গাপুজোতে UNESCO-র পাস বিক্রি করে কোটি কোটি টাকা দুর্নীতি মামলায় তার এবং তার স্ত্রীর নাম জড়ায় ও তাঁদের সংস্থা মাস আর্টে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের বাড়িতে তল্লাশি করেছে। জানা যাচ্ছে, সুপ্রিম কোর্ট বন্ধ থাকবে। ফের আদালত খুললে এই মামলার শুনানি হবে।