নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ প্যাম এভেন্যুয়ের বাড়িতে তার মৃতদেহ শায়িত থাকবে ১২:৩০ অব্দি ,নিকটজন ও আত্মীয় যাতে শ্রদ্ধা জানাতে পারে । তার পরে তার মৃত দেহ নিয়ে যাওয়া হবে সিপিআইএম দলের রাজ্য দফতর আলিমুদ্দিন স্ট্রিটে ,সেইখানে অসংখ্য পার্টি`কর্মী সমর্থক ও জনগণ তাকে মাল্যদান করবেন ও সমর্থিন জানাবেন ।পার্টির তরফে জানানো হয়েছে, যে তার মরদেহ নিয়ে যাওয়া হবে আলিমুদ্দিন স্ট্রিটে পার্টির দফতরে ,সেইখানে সহকর্মি সমর্থক তাকে শেষ শ্রদ্ধা জানাবেন ,আসবেন দিল্লি থেকে নেতা ও নেত্রীরা ।তার পরে নীলরতন সরকার হাসপাতালে তার দেহ দান করা হবে ।