নিউজ ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আগামী ২৫ বছরের জন্য আদানি সংস্থার Energy Solutions Limited-এর সঙ্গে বিদ্যুৎ সরবরাহ চুক্তি করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা। আগামী ২৫ বছর ধরে এই চুক্তি বলবত থাকবে। চুক্তি অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে ১,৭৫০ মেগাওয়াট সবুজ বিদ্যুৎ সরবরাহ হবে। পরবর্তী সময়ে সেই পরিমাণ বেড়ে দাঁড়াবে, ২,৫০০ মেগাওয়াটে। সমস্ত কিছু ঠিকঠাক থাকলে ২০২৯ সালের পয়লা এপ্রিল থেকে অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে।