নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ইডির তরফ থেকে আগামী ৬ মে পুরোনিয়োগ দুর্নীতি মামলা তে দমকল মন্ত্রী সুজিত বসু সঙ্গে খাদ্য মন্ত্রী ও মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষ কে তলব করেছে ইডি কর্তৃপক্ষ । তার আগে রথীন ঘোষ কে একাধিক বার তলব করেছিল ইডি,কিন্তু তিনি জানিয়েছিলেন ভোট মিটলে তিনি কেন্দ্রীয় তদন্তকারীদের সাথে দেখা করবেন । যদিও ১লা মে সুজিত বসু ছেলে কে নিয়ে ৯ ঘন্টা ইডি দফতরে ছিলেন,কিন্তু তাকে আগামী ৬ মে আরো কিছু নথি নিয়ে আসার জন্য বলা হয়েছে ।