নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : উত্তর কলকাতার তৃণমূলের সাংসদ ও কাউন্সিলরের মধ্যে কাঁদা ছোঁড়াছুড়ি শুরু হয় ।শনিবার রাত ১০ টা নাগাদ উত্তর কলকাতার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুব্রত ব্যানার্জি তাদের হোয়াটস আপ গ্রুপে সাংসদ সুদীপ ব্যানার্জির আছে অনুরোধ করেন তৃণমূলের ঘর ছাড়া দের ঘরে ফেরানোর জন্য । পাশাপাশি এও বলেন আপনি তো নিজেই ঘরে ঢুকে গেছেন সুস্থ্য থাকুন ভালো থাকুন । জবাবে সুদীপ ঘনিষ্ঠ কাউন্সিলর সুনন্দা সরকার পাল্টা দোষারোপ করেন সুব্রত ব্যানার্জিকে বলেন তোমার এম এল এ কি করছে । সুব্রত বাবু বলেন তিনি তো আর এমএল এ নেই,কিন্তু সুদীপ দা ও তো এখনো এমপি ও প্রেসিডেন্ট । তার পরে সুদীপ বাবু সুনন্দা কে বলেন এদের জন্য একটাই উত্তর "হাতি চলে বাজার কুত্তা ভৌকে হাজার "।