নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের আগেই, দিনক্ষণ ঠিক হবার আগেই ঘুঁটি সাজাতে শুরু করেছে বিজেপি। এদিকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে সামনে রেখে ভোটের লড়াই, অপরদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে রেখে বিভিন্ন প্রান্তে আঠারোটি জনসভা করার পরিকল্পনা নিয়েছে তারা। নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে উত্তরপ্রদেশ সফর করার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ য়ের । পরপর দুইবার উত্তরপ্রদেশ জয়ের পরে, এইবার তারা হ্যাটট্রিক করার লক্ষ্যে নিয়ে নেমেছে।