খবর > State

উৎসবের মরসুম সুমিত রায়কে জেলেই কাটাতে হবে

Updated : 11/07/2026, IST

নিউস ঘণ্টায় ঘণ্টায় ওয়েবডেস্ক: গতকাল সুমিত রায়ের জামিনের আবেদনে আদালত বলে, এখনই তাকে জামিন দেওয়া হচ্ছে না। ছুটির পর আগামী দিনে নিয়মমাফিক আদালত খোলার পরে নিয়মিত বেঞ্চেই এই সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি হবে। এর ফলে আদালতের এই নির্দেশিকায় উৎসবের পুরো মরশুমই সুমিত রায়কে জেল হেফাজতে কাটাতে হবে । সুপ্রিম কোর্টে সুমিত রায় গ্রেফতারি এড়াতে ইতিমধ্যেই আগাম জামিনের আবেদন জানিয়েছেন। সুপ্রিম কোর্ট গ্রেফতারির আবেদন খারিজ করে দেওয়াতে পুলিশ তাকে গ্রেফতার করে। ওই গ্রেফতারের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানান সুমিত রায়।  

 

ফিডব্যাক

যোগাযোগ

------